যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দৌলতপুর সীমান্তে ১২ জনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১২:১৬ পিএম
দৌলতপুর সীমান্তে ১২ জনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই অনুপ্রবেশের চেষ্টা চালায়।

বিজিবি সূত্র জানায়, পুশ ইনের চেষ্টাকৃত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতা যৌথভাবে তা প্রতিহত করে। অনুপ্রবেশে ব্যর্থ হয়ে বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল এবং প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, পুনরায় যেন তারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)