স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের সামাজিক ব্যক্তিত্ব রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশাকে বেজপাড়া তালতলা কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার জোহরবাদ চৌরাস্তা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। এর আগে ঢাকার সোবহানবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
ফজলে রাব্বি মোপাশার মরদেহ সকালে তার বস্তাপট্টির মোড়ের বাসভবন প্রাঙ্গণে আনা হয়।বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় যশোর ইনস্টিটিউট, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ, সাংস্কৃতিক সংগঠন তীর্যক যশোর, রোটারি ক্লাব অব যশোর নকশী কাঁথা, রোটারি ক্লাব অব যশোর মিট সিটি, রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রাল, রোটারি ক্লাব অব যশোর রুপান্তর, সন্দীপন যশোর, যশোর ক্যান্টনমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসো. নেতৃবৃন্দসহ যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জানাজা এবং দাফনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র সভাপতি অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা হাজী আনিসুর রহমান মুকুল, অ্যাড. বোরহান উদ্দিন জাকির, শহর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমান প্রমুখ।
এদিকে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক তানভীর ইসলাম সোহানসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও ব্যবসায়ীবৃন্দ ফজলে রাব্বি মোপাশার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত বলে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার বেসরকারি একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফজলে রাব্বি মোপাশা।