সুবর্ণভূমি ডেস্ক
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন।
মেয়র মামদানি জানিয়েছেন, নেতানিয়াহু একজন চিহ্নিত যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত। নিউইয়র্ক পুলিশ সিটি মেয়রের অধীনে থাকলেও, একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার স্থানীয় প্রশাসনের রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনি বিভাগের সাথে সক্রিয় আলোচনা করছেন তিনি।
মেয়র আরও জোর দিয়ে বলেন, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য নেতানিয়াহুকে দ্য হেগের আন্তর্জাতিক আদালতে দাঁড় করানো উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান শহরের মেয়রের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নেতানিয়াহুর প্রশাসনের পক্ষ থেকেও এ নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানানো হয়েছে।