যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিষের বোতল হাতে তরুণীর অনশন, পরিবার লাপাত্তা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৫:০১ পিএম
স্ত্রীর স্বীকৃতি চেয়ে বিষের বোতল হাতে তরুণীর অনশন, পরিবার লাপাত্তা

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। অনশনের খবর পেয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের পশ্চিমপাড়ায় সৈয়দ ফেরদৌস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অনশনরত তরুণী উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবক সৈয়দ ফেরদৌস আলী (২১) চাচই পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।

তরুণীর অভিযোগ, প্রায় এক বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের অঙ্গীকারনামা সম্পাদন করা হয়। এরপর বিভিন্ন সময়ে ফেরদৌস তাকে নিজের বোনের বাড়িতে নিয়ে যান। তবে কিছুদিন যাওয়ার পর থেকে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করতে থাকেন ফেরদৌস।

এরই প্রতিবাদে এবং স্ত্রীর মর্যাদার দাবিতে রোববার সকালে বিষের বোতল হাতে নিয়ে ফেরদৌসের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলে আমি এখানেই বিষপান করে আত্মহত্যা করবো।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফেরদৌস আলীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, অনশনের খবর পেয়ে ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন। একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অনশনের বিষয়টি সম্পর্কে পুলিশ এখনো অবগত নয়। তবে এ ঘটনায় ভুক্তভোগী কোনো লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)