যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৯:৩৭ পিএম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ১০:২১ পিএম
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম এবং মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।

মাগুরা জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও সামাজিক বনায়ন কর্মসূচি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তারা জানান, সরকার ঘোষিত কর্মপরিকল্পনার আওতায় সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় মাগুরা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

তারা আরও জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়-মাদ্রাসা প্রাঙ্গণ, সরকারি পতিত জমি, নদী ও খালের তীর, পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন