যশোর, বাংলাদেশ || সোমবার, ১৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জেলি পুশ করা ১১শ’ কেজি চিংড়ি ধ্বংস, জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৬ মে,২০২৬, ১০:৫৮ পিএম
জেলি পুশ করা ১১শ’ কেজি চিংড়ি ধ্বংস, জরিমানা

ক্ষতিকারক জেলি পুশ করা এক হাজার একশ’ কেজি চিংড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়ন। পরে সেগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৬ মে) যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী চিংড়িবোঝাই চারটি ট্রাক তল্লাশি করে ওই চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা চিংড়ির বতর্মান বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। গলদা, বাগদা ও হরিণা জাতের চিংড়ি ছিল ট্রাকে। পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়ি পরীক্ষা করে তাতে ক্ষতিকারক জেলি পাওয়া যায়। জেলি মেশানোর অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চিংড়ির মালিককে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ধ্বংস করা হয় চিংড়িগুলো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)