যশোর, বাংলাদেশ || সোমবার, ১৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে তিন নেতার পদত্যাগ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৬ মে,২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : রবিবার, ১৭ মে,২০২৬, ০১:৩০ এ এম
ঝিনাইদহে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে তিন নেতার পদত্যাগ

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় নবঘোষিত কমিটির তিন নেতা প্রকাশ্যে তাদের পদত্যাগেরর ঘোষণা দেন।

শনিবার (১৬ মে) বিকেলে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ, সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শিপন আহমেদ, কেসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শিমুল আল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বখতিয়ার মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন সাইদুর রহমান শাহেদ, আব্দুস সালামসহ অন্যান্য নেতারা। এসময় নেতাকর্মীরা সদ্যঘোষিত জেলা ছাত্রদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। নতুন কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

সমাবেশের বক্তব্যে নবঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ বলেন, যাদের সভাপতি-সাধারণ সম্পাদক করা হয়েছে, তাদের সিভি দেখুন, আমাদের সিভি দেখুন। রাজপথে কার কত ত্যাগ ও অবদান রয়েছে তা যাচাই করুন। এটি একটি পকেট কমিটি। এই কমিটি দেখে সাধারণ নেতাকর্মীরা হতাশ হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আমরা রাজপথে আন্দোলন করেছি, হামলা-মামলা ও জেল-জুলুম সহ্য করেছি। অথচ এখন ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ ও গঠনমূলকভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। তাই কোনো বিশৃঙ্খলার পথে না গিয়ে জেলা ছাত্রদলের কমিটি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

সমাবেশ শেষে নবঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ তাদের পদত্যাগের ঘোষণা দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)