লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) বিকেলে নড়াইল-কালনা মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ১০-১১ জনের মতো অংশ নেন। তাদের সবার মুখ ঢাকা ছিল।
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পক্ষ থেকে এ মিছিলের আয়োজন করা হয়েছে বলে ব্যানারে লেখা ছিল।