মাগুরা প্রতিনিধি
এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির।
শুক্রবার বিকেলে স্থানীয় লতা কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি জুবায়ের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
জেলা সেক্রেটারি এনামুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম ও ডা. জায়েদ আহমেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, আব্দুল মতিন, অধ্যাপক এমবি বাকের, মাসুদুল আলম, অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবর্ধনায় অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত প্রায় পাঁচশ’ শিক্ষার্থীসহ অভিভাবক, বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
বক্তৃতায় নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আজকের মেধাবীরাই আগামীদিনের সমৃদ্ধ, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রধান কারিগর। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ফলাফলেই সাফল্য সীমাবদ্ধ রাখলে চলবে না; মেধার সাথে সৎ চরিত্র, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।