যশোর, বাংলাদেশ || সোমবার, ৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৪ অক্টোবর,২০২৬, ০৯:০৪ পিএম
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে লালন মাজারে প্রবেশের সময় স্থানীয় কয়েকজন তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন।

এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। পরে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, তাৎক্ষণিকভাবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় কেউ অভিযোগও করেনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)