যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় অপপ্রচার, দাবি সনির

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ১০:১৮ পিএম
মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় অপপ্রচার, দাবি সনির

বেনাপোল পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর থেকেই পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও ভুয়া ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

আতিকুজ্জামান সনি অভিযোগ করেন, মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর থেকেই বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বিভিন্ন ভুয়া আইডি ও ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলকে অস্থিতিশীল করতে নিয়মিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সনি বলেন, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতিকে ঘিরে মিথ্যা বক্তব্য দেওয়ার প্রতিবাদে গত রোববার দুপুরে আবু তাহের ভারতের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছিল। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার (১৩ অক্টোবর) আবারও তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
আতিকুজ্জামান সনি আরও বলেন, মাত্র কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য ও প্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সত্য ও দায়িত্বশীল বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবারের সংবাদ সম্মেলনের বিষয়ে আমি কিছুই জানি না। এটি কোনো ব্যক্তির নিজস্ব উদ্যোগে করা হয়ে থাকলে তার দায়ভার বেনাপোল পৌর বিএনপি নেবে না। সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বক্তব্য বা কর্মসূচির দায় সংগঠনের ওপর বর্তায় না বলেও তিনি স্পষ্ট করেন।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)