যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগর পূজা পরিষদের সাথে বিএনপির মতবিনিময়

অভয়নগর (যশোর)প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:২৬ পিএম
অভয়নগর পূজা পরিষদের সাথে বিএনপির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. রবিউল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, অভয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শেখর কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি শংকর কুমার সিংহ প্রমুখ। 

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির কমিটির নেতাসহ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সব অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)