যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সার সংকটে ১১-দলীয় ঐক্যের হাত থাকতে পারে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:৩৬ পিএম
সার সংকটে ১১-দলীয় ঐক্যের হাত থাকতে পারে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যে-সব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর উপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, যে-সব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সে সব জেলার এমপিরা ১১-দলীয় ঐক্যের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। যে-সব জেলায় বিএনপির এমপিরা রয়েছেন, সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগের কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। প্রতিমন্ত্রী সেতু নির্মাণের দুটি স্থান ঘুরে দেখেন।

এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)