যশোর, বাংলাদেশ || সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১১:৪৬ এ এম
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে আইনি বাধা নেই: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

সোমবার বেলা ১১ টার দিকে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেই ভাবেই তারা অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার আশাবাদী। এ নিয়ে সরকারের ওপর আশা রাখার আহবান জানান তিনি।

সেসময় মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান প্রশ্নে মন্ত্রী বলেন,  কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। 

এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সেসময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)