কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে মজিদপুর. হাসানপুর এবং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ।
রোববার ও সোমবার তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পাঁজিয়া সর্বজনীন পূজামণ্ডপ, দেউলি, মজিদপুর, পরচাক্রা, ফতেপুর, কাবিলপুর, টিটা-বাজিতপুর, ভান্ডারখোলাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহদী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।