যশোর, বাংলাদেশ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০১:২৯ এ এম
সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।

তিনি বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবেন, কেউ কারও ধর্ম পালনে বাধা সৃষ্টি করবেন না।

মঙ্গলবার বিকেলে কয়রা এবং সন্ধ্যায় পাইকগাছার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও দায়িত্ব পালন করছেন। কয়রা ও পাইকগাছার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ও বরাদ্দ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আশরাফুল আলম নান্নু, নূরুল আমিন বাবুল, এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, শহিদুল ইসলাম শহিদ, ডা. আব্দুল মজিদ, আসলাম পারভেজ, এস এম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সেলিম রেজা লাকি, আবুল হোসেন, তুষারকান্তি মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)