যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিপ্লব ও সংহতি দিবসে কয়রা বিএনপির আলোচনা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৫:৪৯ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৬:৩৬ পিএম
বিপ্লব ও সংহতি দিবসে কয়রা বিএনপির আলোচনা

খুলনার কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এস এম এ রহিম, সরদার মতিয়ার রহমান, মঞ্জুর আলম নান্নু, জিএম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, অরবিন্দ কুমার মন্ডল, আনিছুর রহমান, নাজমুল হুদা, হাবিবুর রহমান, রওশন মোল্যা, আবুল বাশার ডাবলু, কামরুল ইসলাম, সাইফুজ্জামান, এ করিম ও আয়ুব আলী।

সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা ইহছানুর রহমান ও আহাদুর রহমান লিটন; দেলোয়ার হোসেন; কৃষক দল নেতা এস এম গোলাম রসুল ও ইব্রাহিম হোসেন; স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম; শ্রমিক দল নেতা আকবার হোসেন ও আঃ রউফ; মৎস্যজীবী দলের আছের আলী; তাঁতি দলের আবুল কালাম এবং ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন ও ইমরান হোসেন।

অনুষ্ঠানে কয়রা উপজেলা ও ৭টি ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)