যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিপ্লব ও সংহতি দিবসে চৌগাছা বিএনপির আলোচনা ও র‍্যালি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৬:১০ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:০৯ পিএম
বিপ্লব ও সংহতি দিবসে চৌগাছা বিএনপির আলোচনা ও র‍্যালি

যশোরের চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের প্রেসক্লাব মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। পৌর যুবদলের আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলীবুদ্দিন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্য সচিব আবুবকর সিদ্দিক।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে প্রেসক্লাব মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দলের নেতা-কর্মীরা অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)