যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় বিএনপির দুই অংশ পৃথকভাবে পালন করলো বিপ্লব ও সংহতি দিবস

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০৮:২২ পিএম
বাঘারপাড়ায় বিএনপির দুই অংশ পৃথকভাবে পালন করলো বিপ্লব ও সংহতি দিবস

অভ্যন্তরীণ কোন্দলে যশোরের বাঘারপাড়ায়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

উপজেলা বিএনপির উদ্যোগে শহরের চৌরাস্তায় শনিবার বিকেলে বাঘারপাড়া উপজেলা সদরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম সৌদি, আনিসুর রহমান, খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা সিকদার, যুবদল নেতা হিরু আহমেদ, সেলিম রেজা, কৃষকদল নেতা তিতাস মোল্লা, ছাত্রদল নেতা পারভেজ হোসেন প্রমুখ।

একই সময় বিএনপির অপর অংশ ‘পৌর বিএনপির উদ্যোগে’ স্বর্ণপট্টিতে দলীয় কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস পালন করে।

এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিয়ুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ও ইকলাচ হোসেন, যুবদল নেতা মাসুদ আলম টিপু, আব্দুল আলীম, সরোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মশিউল আজম, মুর্শিদুজ্জামান মঞ্জুর, জাকির হোসেন, মাজহারুল ইসলাম খোকন, লাবলুর রহমান, নাফিস খান লিটন, হৃদয় তারেক প্রমুখ।

উভয় সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে দু’পক্ষই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

উপজেলা প্রশাসন
বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।

সভায় আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু,সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষ, উপজেলা বিএনপি সভাপতি তানিয়া রহমান ও শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)