যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:২৭ এ এম
সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়েছে।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিন বুধবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় নেতাকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৈঠকে গোপালগঞ্জসহ দেশজুড়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং পলাতক ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে দুই নেতা একমত হন। বিরোধীদলীয় নেতা গণ-অভ্যুত্থানের সব পক্ষের মধ্যে ঐক্য বজায় রাখতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

এ বৈঠকের প্রতিফলন দেখা যায় সংসদ অধিবেশনে দুই নেতার বক্তব্যে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা আবারও নাশকতার সুযোগ পাচ্ছে।

সমাপনী বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করতে দেশে গৃহযুদ্ধ শুরুর ষড়যন্ত্র করছে।

তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)