যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ১০:০১ পিএম
আপডেট : রবিবার, ২১ জুন,২০২৬, ০১:৫৩ এ এম
যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

যুবদল নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের গীতাঞ্জলি সড়ক থেকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব রহমান বাপ্পির নেতৃত্বে আনন্দ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেসি কলেজ হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে জেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদলকে নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটিই চূড়ান্ত। কেন্দ্রীয় যুবদলের সকল সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে ঝিনাইদহ যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ঝিনাইদহ বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আতিক উজ্জ্বল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, মতিয়ার রহমান প্রমুখ।

সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি ইনছান আলী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)