যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চীন মালয়েশিয়া সফরের অর্জন দেশবাসীর: সংসদে প্রধানমন্ত্রী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৩:০৪ পিএম
চীন মালয়েশিয়া সফরের অর্জন দেশবাসীর: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার দুপুরে সংসদের বাজেট অধিবেশনে প্রথম পর্বে শেষ সময়ে দাঁড়িয়ে এই ধন্যবাদ জানান। এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিদেশ সফরের বিষয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, ‘‘দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। আমাদের স্লোগান আছে, ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’। এজন্য আমার সফরে দেশের স্বার্থ নিয়েই কথা বলেছি। এখানে কারো কোনো ব্যক্তিগত বিষয় নেই। তাই এই সফরে কোনো অর্জন হয়ে থাকলে তা দেশের অর্জন, দেশের মানুষের অর্জন।”

তিনি বলেন, যেহেতু সব সদস্য বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন, সেজন্য আমি তাকে এবং সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)