যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৯:৫৯ পিএম
লোহাগড়ায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

নড়াইলের লোহাগড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকাল ৪টায় লোহাগড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

সাধারণ সম্পাদক হিরু মোল্লা ও লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) হিমায়েত হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল মোল্যা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)