যশোর, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অন্যায়কারীর সঙ্গে দলের সম্পর্ক থাকবে না: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৫:০৯ পিএম
অন্যায়কারীর সঙ্গে দলের সম্পর্ক থাকবে না: প্রতিমন্ত্রী অমিত

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন, তার জায়গা সমাজে হবে না। মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কোনো সদস্য হয়ে থাকে, তার সাথে কোনো আপস করা হবে না।’

শনিবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সাথে তারেক রহমানের বিএনপির কোন সম্পৃক্ততা নেই এবং আগামীতেও থাকবে না।

উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের কাজ শুরু হয়েছে।

তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা ঠিকাদারের কাছ থেকে সঠিক কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক, সেটা আপনাদের দেখার বিষয় না। এ ক্ষেত্রে ঠিকাদারের কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না।’

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন