যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরে এমপি মোসলেহ উদ্দিনের এসি প্রদান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৪:০০ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৪:৪৭ পিএম
প্রেসক্লাব যশোরে এমপি মোসলেহ উদ্দিনের এসি প্রদান

প্রেসক্লাব যশোরে দুটি এসি প্রদানকালে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা জরুরি।

সোমবার (৬ জুলাই) সকালে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে উপস্থিত থেকে এসি দুটি প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ আরও বলেন, দেশের ১৬৪টি থানার মধ্যে চৌগাছায় নবম হাসপাতাল হিসেবে ১০০ শয্যার হাসপাতাল উদ্বোধন হতে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চৌগাছা হাসপাতালটি ১০০ শয্যাবিশিষ্ট হিসেবে প্রথম উদ্বোধন করা হবে। এই হাসপাতালটি অতীতে উপজেলা পর্যায়ে মডেল হাসপাতাল ছিল। এখানে যত ডেলিভারি হতো, তা জেলা সদরের হাসপাতালের চেয়েও বেশি ছিল। সেই গৌরব আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। হাসপাতালটির উন্নয়নে যেকোনো ভুল ধরিয়ে দিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় এমপির সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

প্রেসক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়াবুজ্জামান ঝন্টু, সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহম্মেদ লিটন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)