যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় উৎপাদনশীলতা দিবসে আলোচনা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ১২:৫৪ পিএম
পাইকগাছায় উৎপাদনশীলতা দিবসে আলোচনা

‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান ও প্রধান শিক্ষক আব্দুল ওহাব।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ, পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা সঞ্জয় মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির মো. গোলাম আযমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

আলোচনায় বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে কাজের গতি ও মান বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)