যশোর, বাংলাদেশ || শনিবার, ৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্যবসায়ী সমিতির অফিস ভাঙচুরের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা অফিস

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৪:৫৯ পিএম
আপডেট : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৫:৪৯ পিএম
ব্যবসায়ী সমিতির অফিস ভাঙচুরের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

খুলনা মহানগরীর ক্লে রোড মোড়ে অবস্থিত খুলনা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (৩ অক্টোবর) দুপুরে মার্কেটের সামনে সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নগরীর সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় কথিত মালিক পক্ষ সমিতির অফিস ভাঙচুর করেছে, যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমিতির অফিস আগের জায়গায় পুনঃস্থাপনের জোর দাবি জানান তারা। একইসাথে ফ্যাসিবাদী কায়দায় রাতের আঁধারে অফিস গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা।

সমিতির সভাপতি এস আনাম উল হোসেনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিপণিবিতান কেন্দ্রের সাধারণ সম্পাদক ও খুলনা ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম মাসুম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমন্বয় ঐক্য পরিষদের সদস্যসচিব সোহাগ দেওয়ান, বদরুল আনাম, মিজানুর রহমান টিংকু, প্রকৌশলী তুহিন, সাকিম জমাদ্দার, ইসলাম খান, মাহবুবুর রহমান স্বপন, রফিক মোড়ল, এস এম এমদাদুল হক, কামরুল ইসলাম, জুয়েল, মো. আলম, আব্দুর রাজ্জাক, এমারত হোসেন খান, মাসুদুর রহমান টিপু, আকবর হোসেন, আব্দুস সালাম, কাজী মাসুদুর রহমান দুলু, সাইফুল্লাহ, আব্দুল কাদের, চৌধুরী মাহমুদ, মো. বাবু, মো. মাসুদ, গাজী শহীদুল্লাহ এবং জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)