যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল,২০২৬, ১১:১৩ পিএম
পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন

পাইকগাছা শহরের নয় নম্বর ওয়ার্ডে কয়রা-পাইকগাছা মেইন সড়কের পাশে ‘পাইকগাছা-শিববাটি’ নামে একটি নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ।

উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য ব্যবসায় কোনো ধরনের সিন্ডিকেট ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।

ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক, মো. আবুল হোসেন, সাজ্জাত আহম্মেদ মানিক, তুষার কান্তি মণ্ডল, জাকির হোসেন, ওবায়দুল হক মিঠু, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, জিএম আনোয়ারুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, হুরাইরা বাদশা, ফয়সাল রাসেদ সনি, আসাদুজ্জামান ময়না প্রমুখ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)