যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির সভা অনুষ্ঠিত

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১১:২২ এ এম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০২:১২ পিএম
বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির সভা অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার চৌরাস্তা বাজার বণিক সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে স্থানীয় চৌরাস্তা বাজারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা ইমারত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মশিউল আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, সাবেক সভাপতি আ. রাজ্জাক ও জয়নাল আবেদিন, উপদেষ্টা ইলিয়াজ আর্মি এবং সদস্য সৌখিন হোসেন ও লিটন হোসেন।

সভায় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করে বাজারের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় নিজেদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মশিউল আজম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তারা বাজারে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারা বদ্ধপরিকর।

সাধারণ সম্পাদক সেলিম রেজা সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। দীর্ঘ আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

যার মধ্যে উল্লেখযোগ্য হলো— দোকান ভাড়ার চুক্তি পাঁচ বছর মেয়াদি নির্ধারণ, নির্ধারিত মেয়াদের মধ্যে ভাড়া বৃদ্ধি না করা, নির্দিষ্ট সময় পর যৌক্তিক হারে ভাড়া সমন্বয়, নিয়মবহির্ভূত উচ্ছেদে কঠোর বিধিনিষেধ এবং ব্যবসায়িক বিরোধ নিরসনে সমিতির মধ্যস্থতা।

এছাড়া বহিরাগতদের হস্তক্ষেপ রোধ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও সভায় দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)