যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্গাপূজা উপলক্ষে বাঘারপাড়ায় ৯১টি মন্দিরে অনুদান প্রদান

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৪:৪৮ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৭:২৬ পিএম
দুর্গাপূজা উপলক্ষে বাঘারপাড়ায় ৯১টি মন্দিরে অনুদান প্রদান

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল। বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হরিপদ রায় ও সাধারণ সম্পাদক প্রণয় সরকার।

আলোচনা সভা শেষে বাঘারপাড়া উপজেলার ৯১টি পূজা মন্দির কমিটির হাতে সরকারি অনুদান হিসেবে প্রতি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঘারপাড়া উপজেলায় এবার মোট ৯২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে দেরিতে তালিকাভুক্ত হওয়ার কারণে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একটি মন্দির সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছে। বাকি ৯১টি মন্দিরে এই অনুদান প্রদান করা হয়।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)