লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হোড়পাড়ায় নবনির্মিত সর্বজনীন দুর্গাপূজামন্দির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে মন্দিরটি উদ্বোধন করেন কাশীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক কুমার পান্ডে।
এ উপলক্ষে এড়েন্দা হোড়পাড়া সর্বজনীন দুর্গামন্দিরের সভাপতি প্রমলকান্তি হোড়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহযোগী অধ্যাপক পরিতোষ কুমার হোড় সভাটি সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মলয় নন্দী, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, কাশীপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বসু, কাশীপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিপুল কুমার রায়, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ও কাশীপুর ইউনিয়নের বিট অফিসার হান্নান তালুকদার, সমাজসেবক নৃপেন কুমার হোড় ও রামকৃষ্ণ দত্ত এবং মধুসূদন শীল।