যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ১১:২৭ এ এম
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০২:৩১ পিএম
অভয়নগরে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Subornovumi যশোরের অভয়নগরে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে। ছবি:

পবিত্র কুরআনের হিফজ চর্চা, কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি ও হাফেজদের মেধা বিকাশের লক্ষ্যে যশোরের অভয়নগরে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার ভাটপাড়া খেয়াঘাটসংলগ্ন 'মাদরাসা ইশা'আতুল সুন্নাহ আল ইসলামিয়ায়' এ প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে রাত ৯টার দিকে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন অভয়নগর উপজেলা শাখার আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগ জোন-২ এর সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং সহ-সভাপতি হাফেজ মীর মহর আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসা ইশা'আতুল সুন্নাহ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক নাজমুল হক খোকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামছুর রহমান, অভয়নগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সরোয়ার হুসাইন, নওয়াপাড়া সার, কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)