কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ এবং সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজের বিভিন্ন প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী।
প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক।
প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল ও জেলা বিএনপির সদস্য এম এ হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু ও মনিরুজ্জামান বেল্টু।
আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফুল আলম, জিএম মাওলা বকস, শেখ হারুন অর রশিদ, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, আ. সামাদ, প্রভাষক আবুল কালাম আজাদ, এস এম আ. রহিম, হাবিবুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনূর আলম, অ্যাডভোকেট মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, মহররম হোসেন, রওশন মোল্যা, কামরুল ইসলাম, আইয়ুব আলী, জামাল ফারুক জাফরিন, ফয়জুল করিম খোকন ও ডা. নুর ইসলাম খোকন।
আলোচনা সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়।