যশোর, বাংলাদেশ || বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ক্লাসে এসে সাত ছাত্রী ঘুমে অচেতন, ইয়াবা সেবনের গুজব!

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৮ এ এম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩২ পিএম
ক্লাসে এসে সাত ছাত্রী ঘুমে অচেতন, ইয়াবা সেবনের গুজব!

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাফরনগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয়ে কয়েকজন ছাত্রী ঘুমের ওষুধ সেবন করাকে কেন্দ্র করে ইয়াবা সেবনের গুজব ছড়িয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লেও বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়ভাবে করা অনুসন্ধানে ছাত্রীদের ইয়াবা সেবনের কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

বিদ্যালয়ের গণিত শিক্ষক জাহেদ হোসেন জানান, অনুসন্ধানে ছয়জন ছাত্রীর ঘুমের ওষুধ সংগ্রহ ও সেবনের তথ্য পাওয়া গেছে। পরে তাদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে বিষয়টি জানানো হয় এবং আপাতত ছাত্রীদের বিদ্যালয়ে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী রোববার ও সোমবার তারা ক্লাসে অনুপস্থিত ছিল।

প্রধান শিক্ষক শ্যামল কুমার নাথ জানান, এক শিক্ষার্থীর কাছ থেকে ‘সিডিল’ নামের একটি ঘুমের ওষুধ উদ্ধার করা হয়েছে। ইয়াবা সেবনের খবরটি সম্পূর্ণ অসত্য ও অপ্রমাণিত। ঘটনাটি মূলত ঘুমের ওষুধ সেবনসংক্রান্ত। ছয় ছাত্রীকে শনাক্ত করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন বলেন, রোববার শিক্ষকদের সঙ্গে বৈঠকে ইয়াবা সেবনের কোনো তথ্য তাকে জানানো হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, ঘটনাটি মূলত ঘুমের ওষুধ সেবনকে কেন্দ্র করে।

তথ্য যাচাই ছাড়া স্পর্শকাতর এ ধরনের খবর না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিত্তিহীন গুজব কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও তাদের পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)