যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হামের উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৪:৩০ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৫:৪১ পিএম
হামের উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,১১০ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ২৫ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী এক হাজার ১৩৫ শিশু।

এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২১৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকী ১১১০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৪২ হাজার ১৪৩ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ১৮ হাজার ৮৭০ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২৩ হাজার ২৭৩ জন। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৪ হাজার ৬৩৩ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৮৬ হাজার ৭৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে সিলেট বিভাগের ৩ শিশু , ঢাকার ২, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৪৩ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ১৫ জন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)