যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘শেখ হাসিনা আবারও রক্ত নেওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছেন'

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৮:২৫ পিএম
‘শেখ হাসিনা আবারও রক্ত নেওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছেন'

রক্ত নেওয়ার জন্য উন্মাদ হয়ে লগি বৈঠা, দা, কুড়াল হাতে রাস্তায় নেমে গেছে আওয়ামী লীগ। তারা মাত্র ২০ দিনে ২০০০ মানুষ খুন করে দেশ ছেড়ে পালিয়েছে। এসময় বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেছেন। সুবর্ণভূমি পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো:

কাল সারারাত ককটেল সন্ত্রাসের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ ফ্যাসিস্টরা।

আর দিনের আলোতে ককটেল হামলা করে রক্তাক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, জুলাইয়ে সমন্বয়কের ওপর প্রকাশ্যে সশস্ত্র হামলা করে, সেই হামলার ভিডিও পর্যন্ত প্রকাশ করেছে দম্ভ ভরে।

এরপরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার চান, পুনর্বাসন চান, তারা কী বলবেন? আর কত রক্ত, আর কত আগুন, আর কত সন্ত্রাস আপনাদের লাগবে আওয়ামী লীগের আসল রূপ জানতে?

একটা দল একটা গণহত্যা করে, মাত্র ২০ দিনে ২০০০ মানুষ খুন করে দেশ ছেড়ে পালিয়েছে। রক্তের দাগ শুকায় নাই। এই গনহত্যার ভিডিও আছে, ছবি আছে, সবই আছে। এতকিছুর পরেও, এই দলটার রক্তের তৃষ্ণা মিটেনি। এরা আবারও রক্ত নেওয়ার জন্য উন্মাদ হয়ে লগি বৈঠা, দা, কুড়াল হাতে রাস্তায় নেমে গেছে।

আওয়ামী লীগ ঠিক কী, আওয়ামী লীগ আসলে কারা, এই একটা উদাহরণ থেকেই বুঝতে পারবেন। এদের মধ্যে কোনো অনুতাপ নাই, ভালো খারাপের বোধ নাই। এরা শুধু একটা জিনিসই চেনে, রক্ত।

অথচ এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আবারও রাস্তায় নামতে হচ্ছে। যেখানে প্রয়োজন ছিল বিচারের, যেখানে প্রয়োজন ছিল প্রশাসনিক উদ্যোগের, যেখানে রাষ্ট্রের পুলিশ, বিজিবি, এসআরবির দায়িত্ব ছিল এই সন্ত্রাসীদের হাত থেকে মানুষের জান-মালের হেফাজত করার।

সেখানে আবারও ছাত্র সংগঠনগুলোকেই মাঠে নামতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে, সন্ত্রাসী আটক করতে হচ্ছে, রাত জেগে রাজপথ পাহারা দিতে হচ্ছে।

কেন?

বাংলাদেশের তরুণ প্রজন্মের ভাগ্য কতটা খারাপ, চিন্তা করে দেখেছেন? সেই ৫২ থেকে শুরু, ৭১ এর মুক্তিযুদ্ধ, ২৪ এর রক্তাক্ত গণঅভ্যুত্থান, এদেশের তরুণদেরকে আর কত রক্ত দিতে হবে? আর কতবার তাদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে রাজপথে নেমে?

মজার ব্যাপার হলো, বড় বড় পদ বাগিয়ে নেওয়া নেপোকিডদের কখনোই আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধের মিছিলে দেখবেন না। যেই সাধারণ ছেলেটা আগের ১৭ বছর নির্যাতিত হয়েছে,জুলাই আগস্টে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সেই সাধারণ ছেলে মেয়েগুলোই আবারও রাস্তায় নেমেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে।

লড়াই এর সময় এই ছেলেমেয়েগুলোকেই লাগে, অথচ ক্ষমতা, পদ আর পদবীর বেলায় বিভিন্ন দেশ থেকে উড়ে আসা নেপোকিডদের ভিড়ে এই ছেলেমেয়েগুলোর কোন জায়গা থাকে না।

বাংলাদেশের এই দুই রকম বাস্তবতাই সমানভাবে এক্সিস্ট করে। জুলাইয়ের এই দুই বাস্তবতাই আমাদের মাথায় রাখতে হবে, যার এক পাশে নেপোকিডদের ক্ষমতা, আরেকপাশে জনতা।

সরকার কী করতে পারছে, বা কী করতে পারবে, সেটা এই দুইদিনে ভালো করেই বোঝা যাওয়ার কথা। সরকারের আশায় থেকে লাভও নাই। বরং যে যার অবস্থানে থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে। দুই হাজারেরও বেশি শহীদ তাদের রক্ত দিয়ে এই স্বাধীনতা আমাদের কাছে আমানত রেখে গেছেন, এক পাল চোর, লুটেরা এবং সন্ত্রাসীর কাছে এই স্বাধীনতাকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না। শহীদ ওসমান বিন হাদী বলেছিলেন, জান দেব, কিন্তু জুলাই দিব না।

এই দেশের মাটি হাজারো শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি।

এই মাটিকে এক মুহুর্তের জন্যও আমরা কোন গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হইতে দিব না।

ইনকিলাব জিন্দাবাদ

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)