যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নির্বাচনি প্রচারণার শেষ দিনে মাগুরায় বিএনপির বিশাল শোডাউন

জেলা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:২৫ পিএম
নির্বাচনি প্রচারণার শেষ দিনে মাগুরায় বিএনপির বিশাল শোডাউন

বেকারমুক্ত, সমৃদ্ধ ও আধুনিক মাগুরা গড়ে তুলতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রচার-প্রচারণার শেষ দিনে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি শেষ জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে নোমানী ময়দান জনসমুদ্রে পরিণত হয়।

সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, কেন্দ্রীয় বিএনপির নেত্রী নেওয়াজ হালিমা আরলি এবং খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনসভা শেষে ধানের শীষের পক্ষে একটি বিশাল নির্বাচনি মিছিল নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)