যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৩ তারিখ সকাল ১০টায় শুরু হবে ফলাফল সংকলন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৩৮ পিএম
১৩ তারিখ সকাল ১০টায় শুরু হবে ফলাফল সংকলন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকেই রিটার্নিং অফিসাররা ফলাফল সংকলন শুরু করবেন। তিনি জোর দিয়ে বলেন, পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগলেও ফলাফল ঘোষণার প্রক্রিয়া কোনোভাবেই দীর্ঘায়িত হবে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখে নির্বাচন হলে ১৩ তারিখ সকাল ১০টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেটেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতোমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। তার মানে, কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সংবাদকর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধে ইসি সচিব এসব কথা বলেন। সেখানে সিনিয়র সচিব জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

একটি আসনের প্রার্থীর মৃত্যুর ফলে ঐ আসনের ভোট আপাতত স্থগিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাকি ২৯৯টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে। সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যাক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামী ১২ তারিখ সকাল সাড়ে ৭টায় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভসূচনা হবে।’

ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, অসংখ্য ত্রুটি ছিল, যেগুলোকে আমরা সমাধান করতে পেরেছি, কিন্তু আমি জোর গলায় দাবি করতে পারব না যে আমরা ১০০ ভাগ শুদ্ধ করতে পেরেছি।

এবারের ভোটে তরুণ ভোটার অন্তর্ভুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে তিনি জানান, ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মোবাইল ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে ইসি সচিব বলেন, সেলফোন এখন তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে... আমরা দেখেছি আচ্ছা ঠিক আছে। সেলফোন নিয়ে কারো মনে যাতে অসন্তোষ না থাকে, তাই আমরা নির্দেশনাটা প্রত্যাহার করেছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)