যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট সোল্ড আউট

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট,২০২৬, ১২:০১ পিএম
ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট সোল্ড আউট

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই সাফল্যের পর সিরিজের দ্বিতীয় টেস্টকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের মধ্যে উন্মাদনা আরও বেড়েছে। এরই মধ্যে কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ম্যাচটির প্রথম দিনের সব টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’ হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে টেস্ট হারের পর অস্ট্রেলিয়া সফরে যায় বাংলাদেশ। সে সময় দলের পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্ন থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে সব সমালোচনার জবাব দিয়েছে বাংলাদেশ।

ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। একই সঙ্গে বিশ্ব ক্রিকেটে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে তিনি শিকার করেন ৯ উইকেট। ব্যাট হাতে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমও সেঞ্চুরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ডারউইনে ইতিহাস গড়ার পর এবার ম্যাকাই টেস্ট ঘিরে বাড়ছে উত্তেজনা। ম্যাচটি নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় তারই প্রতিফলন দেখা গেছে।

প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)