যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রামনগরে শিশুদের মাঝে জামায়াতের খেলাধুলা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ১২:৫৯ পিএম
রামনগরে শিশুদের মাঝে জামায়াতের খেলাধুলা সামগ্রী বিতরণ

আগামী দিনের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের নৈতিক ও মেধার বিকাশের বিকল্প নেই। আর মেধার বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৫০ জন শিশুর মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে।

শুক্রবার (১২ জুন) সকালে ইউনিয়নের শ্রীকান্তনগর গ্রামের গোবিন্দ মোড়ে এক উৎসবমুখর পরিবেশে এই সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১নং ওয়ার্ডের ৫০ জন শিশুর প্রত্যেককে ১টি করে ব্যাডমিন্টন র‍্যাকেট ও ২টি করে কর্ক উপহার দেওয়া হয়। খেলার সামগ্রী হাতে পেয়ে শিশুদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয় ইউনিট সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন ১১ নং রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল।

প্রধান অতিথির বক্তব্যে মুন্সি নাজমুল বলেন, "আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে আজকের শিশুদের নৈতিক মানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

বক্তব্যকালে তিনি সন্তানদের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য এবং পিতা-মাতার প্রতি সন্তানদের করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সাথে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

উক্ত উপহার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, হাসান আল বান্না এবং স্থানীয় মসজিদের ইমাম আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)