যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৩:২৬ পিএম
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

"ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র/ছাত্রী) ও কাবাডি (ছাত্র) প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী ইমরান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক এবং যবিপ্রবি’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা আমাদের কৃষ্টি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে এবং দেশীয় ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টে স্বাগতিক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।

হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী উভয় শাখা) এবং কাবাডি (ছাত্র শাখা) প্রতিযোগিতায় ১০টি বিশ্ববিদ্যালয়ের দল নক-আউট ও রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। আগামী ২২ জুন এই প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)