যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রোনালদোকে কেন বদলি করেননি কোচ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০৩:৩৮ পিএম
রোনালদোকে কেন বদলি করেননি কোচ

মাঠে ছিলেন ৯০ মিনিট। বলে স্পর্শ মাত্র ২৬ বার। তিনটি শট নিয়েছেন, প্রতিটিই লক্ষ্যহীন। দলও ১-১ সমতায় হতাশা নিয়ে মাঠ ছেড়েছে।

বিশ্বকাপে বুধবার (১৭ জুন) ডিআর কঙ্গোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দিনটা বাজে-ই কেটেছে।

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা রোনালদোর ফিটনেস নিয়ে প্রশ্ন না থাকলেও তার খেলায় আগের ধার আছে কি না, এমন প্রশ্ন ছিল বিশ্বকাপের আগে থেকেই। টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর সেই প্রশ্ন আরও জোরালোই হয়েছে।

অনেকেরই প্রশ্ন, যে খেলোয়াড় ম্যাচের শুরু থেকে নিজের ছায়া হয়ে ছিলেন, তাকে দ্বিতীয়ার্ধে কেন বদলি করলেন না পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ?

ম্যাচ শেষে এক সাংবাদিক এমন প্রশ্ন করেছেনও তাকে। সেই প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেছেন, গোল দরকার এমন ম্যাচে বিশ্বের অন্যতম সেরা গোলদাতাকে তুলে নেওয়ার কোনো যুক্তি তিনি দেখেননি।

ডিআর কঙ্গোর বিপক্ষে গোল না পাওয়ায় রোনালদোর বড় টুর্নামেন্টে গোলখরাও আরও দীর্ঘ হয়েছে। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ ধরে তিনি গোলহীন।

ওপেন প্লে থেকে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে তার সর্বশেষ গোলটি এসেছিল ২০২১ সালের ১৯ জুন।

তবে রোনালদোর পারফরম্যান্সের চেয়ে দলের সামগ্রিক খেলা নিয়েই বেশি উদ্বিগ্ন মার্তিনেজ।

রোনালদো কোনো প্রভাব ফেলতে পারছেন না বোঝার পরও তাকে পুরো সময় খেলানো নিয়ে তিনি বলেন, ‘যে ম্যাচে আপনার গোল দরকার, সেখানে বিশ্বের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো অর্থ হয় না।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)