যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি বিশ্বকাপ আড্ডায় ফুটবলার ও ক্রিকেটার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ১২:৪৬ এ এম
আপডেট : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০২:১৭ এ এম
সুবর্ণভূমি বিশ্বকাপ আড্ডায় ফুটবলার ও ক্রিকেটার

সুবর্ণভূমি আয়োজিত ‘বিশ্বকাপ প্রেডিকশন’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে মিডিয়া আউটলেটটির কার্যালয়ে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রেডিকশন প্রথম পর্বের বিজয়ী রাসেল শেখ এবং দ্বিতীয় পর্বের বিজয়ী জনি আহমেদের পক্ষে তার বড় ভাই সাব্বির আহমেদ পলাশ সুবর্ণভূমি কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের নিজ নিজ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারের অংশ হিসেবে এর আগে তারা সুবর্ণভূমি স্টুডিওতে ‘পুরস্কার বিজয়ীদের বিশ্বকাপ আড্ডা’ শীর্ষক একটি শো-তে অংশ নেন। এই শো উপস্থাপন করেন ক্রীড়ালেখক তসলিম শিমুল।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান তৌহিদ জামান, সুবর্ণভূমির বার্তাপ্রধান সরোয়ার হোসেন, ক্রীড়ালেখক তসলিম শিমুল প্রমুখ।

বিজয়ীরা ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং এর জন্য সুবর্ণভূমিকে ধন্যবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাঠকদের ক্রীড়ামোদ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এই প্রেডিকশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে; যা চলমান থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)