যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যে রেকর্ড একদিনের মধ্যেই ভাঙলেন রোনালদো

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৪:০৮ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৪:৩৭ পিএম
যে রেকর্ড একদিনের মধ্যেই ভাঙলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে শুরুর একাদশে নামা আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ডটি জন্ম নিয়েছিল মাত্র একদিন আগে। বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এদিন জেকো ৪০ বছর ১০৬ দিন বয়সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন।

কিন্তু সেই রেকর্ডের স্থায়িত্ব ছিল মাত্র একদিন। পরদিনই পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর ১৪৭ দিন বয়সে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে শুরুর একাদশে জায়গা করে নিয়ে গড়ে ফেলেন নতুন ইতিহাস। এর মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে শুরুর একাদশে নামা সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড এখন তার দখলে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। ৪০ বছর ২৯৬ দিন বয়সে পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে তিনিও ইতিহাসের অংশ হন। তৃতীয় স্থানে নেমে যান এদিন জেকো।

বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে চার দশক পেরিয়েও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়া রোনালদো ও মদ্রিচের মতো ফুটবলাররা দেখিয়ে দিলেন, বয়স নয়, পারফরম্যান্সই শেষ কথা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)