যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৮:৫৪ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:২৭ পিএম
ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী হাইস্কুল মাঠে ১৬ দলীয় মরহুম রুস্তম আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।

মরহুম রুস্তম আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে ও ঝিকরগাছা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন এ টুর্নামেন্টের আয়োজন করেন।

উদ্বোধনী ম্যাচে যশোর সদর উপজেলার ছোট মেঘলা ফুটবল একাদশের মুখোমুখী হয় শার্শা উপজেলার শিকারপুর ইউনাইটেড ক্লাব ফুটবল একাদশ।

একতরফা লড়াইয়ে ছোট মেঘলা ফুটবল একাদশ ৬-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয়।

বিজয়ী দলের খেলোয়াড় আরিফ খান জয় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

খেলা উপভোগ করেন সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, মুরাদুন্নবী মুরাদ, শাহাজাহান আলী, আব্দুল মাজিদ, যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, রাসেল হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মোস্তাফিজুর রহমান মুন্নাসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ম্যাচ পরিচালনা করেন ফরহাদ হোসেন। তাকে সহায়তা করেন মোস্তাফিজুর রহমান শান্ত ও হৃদয় হোসেন।

খেলার ধারাভাষ্য প্রদান করেন আবু রায়হান রাজ ও সাদিকুর রহমান জয়।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)