সুবর্ণভূমি ডেস্ক
৪ জুলাই শনিবার কলম্বিয়া-ঘানা ম্যাচের মধ্যদিয়ে শেষ হচ্ছে রাউন্ড অব ৩২ এর খেলা। এদিনের সেরা আকর্ষণ নিঃসন্দেহে মেসির আর্জেন্টিনা বনাম চলতি বিশ্বকাপের সেনসেশন কেপ ভার্দের মধ্যকার খেলাটি।
কথিত এক তান্ত্রিকের বিতর্কিত এক মন্তব্যকে কেন্দ্র করে ফুটবল সমর্থকেরা আর্জেন্টিনার ম্যাচ নিয়ে রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বৃহস্পতিবারই শুরু হচ্ছে সেরা ১৬ এর খেলা। এদিন সেরা ১৬ এর মাত্র একটি খেলা রয়েছে।
বৃহস্পতিবার দিনের প্রথম খেলাতেই ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে।
এদিন সকাল সাড়ে ৭টায় রাউন্ড অব ৩২ এর শেষ খেলায় কলম্বিয়া খেলবে ঘানার সাথে।
বৃহস্পতিবার রাউন্ড অব ১৬ এর একমাত্র খেলায় রাত ১১টায় কানাডার প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো।
এসব খেলা বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।