যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোলের বন্যা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৩:৫৯ পিএম
গোলের বন্যা

বিশ্বকাপের মঞ্চে যেন থামছেই না গোল উৎসব। একের পর এক ম্যাচে জালের দেখা পাচ্ছেন তারকারা, আর তাতেই ভাঙছে বহুদিনের রেকর্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপে এবার লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড একসঙ্গে গড়েছেন বিশ্বকাপ ইতিহাসের অনন্য এক নজির।

রাউন্ড অব ১৬-তে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আর্লিং হালান্ড। সেই দুই গোলের সুবাদে চলতি আসরে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। মাত্র চার ম্যাচেই এই কীর্তি গড়েছেন নরওয়েজিয়ান গোলমেশিন।

সমান সংখ্যক গোল রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ঝুলিতেও। এমবাপে পাঁচ ম্যাচে করেছেন সাত গোল, আর মেসি চার ম্যাচেই স্পর্শ করেছেন সাত গোলের মাইলফলক।

ফলে বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোনো এক আসরে তিনজন ফুটবলার সাত বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে সাত বা তার বেশি গোল করতে পেরেছিলেন শুধু মেসি ও এমবাপ্পে। কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে, যা বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক।

তবে একটি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনও অক্ষুণ্ন রয়েছে ফ্রান্সের কিংবদন্তি জুস্ত ফঁতেঁর দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোল করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি সান্দর কোচিস, ১৯৫৪ সালের বিশ্বকাপে।

বর্তমান ফর্ম বিবেচনায় মেসি, এমবাপ্পে ও হালান্ড যদি ফাইনাল পর্যন্ত খেলতে পারেন, তাহলে ফঁতেঁর ৬৮ বছরের পুরনো ১৩ গোলের রেকর্ডও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে ১১ জুন। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আসর। যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)