যশোর, বাংলাদেশ || রবিবার, ১২ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্বকাপের নায়ক এবার বিজ্ঞানের পাতায়

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০২:০০ পিএম
বিশ্বকাপের নায়ক এবার বিজ্ঞানের পাতায়

২০২৬ ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের স্বপ্ন থেমে যায় রাউন্ড অব ৩২-এ। তবে মাঠের পারফরম্যান্সে যে ছাপ তারা রেখে গেছে, তা এখনও আলোচনায়। বিশেষ করে অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা হয়ে উঠেছেন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। এবার সেই স্বীকৃতি পৌঁছে গেল বিজ্ঞানের জগতেও।

স্পেনের বিজ্ঞানী ওর্তেয়া সম্প্রতি মোলাস্ক শ্রেণির একটি নতুন সামুদ্রিক প্রাণীর সন্ধান পেয়েছেন। আর সেই নতুন প্রজাতির নাম রাখা হয়েছে ‘আলদিসা ভোজিনহাই’; যা কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার নাম থেকেই অনুপ্রাণিত।

মাত্র চার মিলিমিটার দৈর্ঘ্যের এই ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীটির অস্তিত্ব এতদিন বিজ্ঞানীদের অজানা ছিল। নতুন প্রজাতিটির সন্ধান মিলেছে ক্যারিবীয় অঞ্চলের হাভানা (কিউবা) এবং গুয়াদেলুপের সমুদ্র এলাকায়।

গবেষণার সময়ই বিশ্বকাপে স্পেন ও কেপ ভার্দের ম্যাচ চলছিল। সেই ম্যাচে ভোজিনহা দুর্দান্ত পারফরম্যান্স করে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন। তবে শুধু সেই ম্যাচের নৈপুণ্যই নয়, আরও একটি ব্যক্তিগত কারণও এই নামকরণের পেছনে রয়েছে।

বিজ্ঞানী ওর্তেয়া জানান, তিনি ছোটবেলা থেকেই ফুটবলপ্রেমী। পাশাপাশি ২০২৩ সালে ‘এনভায়রনমেন্টাল মেরিট’ পুরস্কার পাওয়ার পর থেকে পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়। দেশটির মানুষের আন্তরিকতা ও সহযোগিতার প্রতি সম্মান জানাতেই তিনি নতুন আবিষ্কৃত প্রাণীটির নাম ভোজিনহার নামে রেখেছেন।

উল্লেখ্য, কেপ ভার্দের জাতীয় দলের ডাকনাম ‘ব্লু শার্কস’। সেই দেশের এক কিংবদন্তি গোলরক্ষকের নাম এবার যুক্ত হলো সমুদ্রের আরেক নয়া আবিষ্কৃত প্রাণীর সঙ্গে।
এটি অবশ্য ওর্তেয়ার প্রথম এমন উদ্যোগ নয়। এর আগে ২০১৯ সালে আবিষ্কৃত একটি নতুন সামুদ্রিক শামুকের নাম তিনি রেখেছিলেন রিয়াল মাদ্রিদ ও কোস্টারিকার সাবেক গোলরক্ষক কেলর নাভাসের নামে।

বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে কোনো ফুটবলারের নাম বিজ্ঞানের নতুন আবিষ্কারের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে বিরল সম্মান। কেপ ভার্দে ট্রফি জিততে না পারলেও, ভোজিনহার নাম এভাবেই স্থান করে নিল বিজ্ঞান ও প্রকৃতির ইতিহাসে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)