যশোর, বাংলাদেশ || বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর দাবি প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে প্রোটিনসমৃদ্ধ বিস্কুট

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০২:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট,২০২৬, ০৮:২৫ পিএম
যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর দাবি প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে প্রোটিনসমৃদ্ধ বিস্কুট

প্লাস্টিক দূষণ রোধ ও ভবিষ্যতের খাদ্যসংকট মোকাবিলায় নতুন এক প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির গবেষকেরা প্লাস্টিক ও কৃষিজ বর্জ্য পুনর্ব্যবহার করে প্রোটিনসমৃদ্ধ বিস্কুট তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাদের তৈরি পণ্যটির নাম দেওয়া হয়েছে মাইক্রোবাইটস।

নাসার অর্থায়নে পরিচালিত গবেষণায় বিশেষ প্রক্রিয়ায় প্লাস্টিকের কার্বনকে অণুজীবের সহায়তায় প্রোটিন, চর্বি ও ভিটামিনে রূপান্তর করা হয়। পরে এসব উপাদান থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে বিস্কুটের আকৃতি দেওয়া হয়।

গবেষকদের দাবি, পরীক্ষাগারে তৈরি এসব খাবার নিরাপদ ও পুষ্টিকর হিসেবে প্রমাণিত হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য এটি এখনো বাণিজ্যিকভাবে বাজারজাত করা হয়নি।

গবেষকদের মতে, প্রযুক্তিটি ভবিষ্যতে মহাকাশচারীদের পাশাপাশি দুর্যোগকবলিত এলাকায় জরুরি খাদ্য সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে প্লাস্টিক ও কৃষিজ বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশদূষণ কমাতেও এটি সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)