যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উচ্চক্ষমতাসম্পন্ন ইমেজিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ পাকিস্তানের

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১২:৪৮ পিএম
উচ্চক্ষমতাসম্পন্ন ইমেজিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ পাকিস্তানের

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের একটি দূর অনুধাবন বা রিমোট সেন্সিং ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা গেছে, শনিবার রাতে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।

পিআরএসসি-ইও৩ নামের এই উপগ্রহ লং মার্চ-৬ রকেটের মাধ্যমে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের পর এটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। এটি চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন হিসেবে রেকর্ড হয়েছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো জানায়, এই উপগ্রহ তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট। এটি দেশটির মহাকাশ সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উপগ্রহটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে। এতে থাকা বহুকোণভিত্তিক চিত্রগ্রহণ প্রযুক্তি, উন্নত শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্য বিশ্লেষণ ব্যবস্থা দ্রুত ও নির্ভুল ডেটা বিশ্লেষণে সহায়তা করবে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, এই স্যাটেলাইট দেশটির দূর অনুধাবন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, এটি নগর পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণেও বড় ধরনের সহায়তা দেবে।

দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই উৎক্ষেপণকে একটি ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি পাকিস্তানের বৈজ্ঞানিক অগ্রগতি ও মহাকাশ প্রযুক্তিতে ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে তিনি চীনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সুপারকোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং এটিকে জাতীয় সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তথ্যসূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)